স্কুলের নিয়মকানুন
অবশ্য পালনীয় বিষয়াবলী
- দৈনিক ডায়েরি সর্বোচ্চ গুরুত্বসহকারে অনুসরণ করতে হবে।
- স্কুল কর্তৃপক্ষ, উস্তাদ, শিক্ষক ও স্কুলের সাথে সংশ্লিষ্ট সবার আদেশ বা নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নির্দেশনাগুলো ভবিষ্যত গঠনে সাহায্য করবে- এই বিশ্বাস রাখতে হবে।
- ক্লাসে নির্ধারিত সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
- যেকোন অভিযোগ ও সমস্যা প্রথমে শ্রেণি শিক্ষককে জানাতে হবে। শ্রেণি শিক্ষক সমস্যা সমাধান করবেন। প্রয়োজন হলে প্রধান শিক্ষককে সাথে নিয়ে ফায়সালা করবেন।
- পড়ার সময় কোনধরণের খেলনা বা পড়ার জন্য ক্ষতিকারক কিছু সাথে রাখা যাবে না।
- প্রত্যেক ছাত্র নিজের প্রয়োজনীয় জিনিস নিজে সংরক্ষণ করবে। অনাকাঙ্খিত কোন জিনিসের জন্য মাদরাসা কর্তৃপক্ষ দায়ী হবে না বা কোন ক্ষতিপূরণ দেবে না।
- স্কুলের নির্ধারিত যোগাযোগের সময় ছাড়া বাড়িতে যোগাযোগ করা যাবে না।
শাস্তিযোগ্য অপরাধ
- স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক বা স্টাফদের কারো সাথে বেয়াদবি করা।
- চারিত্রিক দোষে দোষী সাব্যস্ত হওয়া।
- মারামারি বা দলাদলি করা এবং অন্য ছাত্রের গায়ে হাত উঠানো।
- নিষিদ্ধ বই-পুস্তক, ট্যাব, মোবাইল, ইলেকট্রনিক কোন সামগ্রী রাখা।
- অন্যের কোন জিনিস অনুমতি ছাড়া গোপন করে নিজের কাছে রাখা।
- ছুটি না নিয়ে স্কুলের বাইরে গিয়ে কোন ধরণের ক্ষতিগ্রস্থ হওয়া বা স্কুলকে ক্ষতিগ্রস্থ করা।
- এক শ্রেণির ছাত্র আরেক শ্রেণির ছাত্রের সাথে অসঙ্গতিমূলক আচরণে লিপ্ত হওয়া।
- স্কুলের কোন নিয়মকে ব্যঙ্গ করা।
- ছুটি ছাড়া প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা।
- ছুটির পর স্কুল খোলার দিন অনুপস্থিত থাকা।
- চুল বড় রাখা, সুন্নত পরিপন্থী কাপড় পরা।
- অনুমতি ছাড়া স্কুলের বাইরে যাওয়া। বাইরে থেকে খাবার এনে একসাথে কয়েকজন মিলে খাওয়া।
- কর্তৃপক্ষকে না জানিয়ে নিজে নিজে বৈদ্যুতিক কোন কাজ করা।
- স্কুলে থাকা সত্ত্বেও বিনা ওজরে ক্লাসে উপস্থিত না থাকা।
- স্কুলের কোন আসবাব ইচ্ছাকৃতভাবে নষ্ট করা। এমনটা করলে ক্ষতিপূরণ দিতে হবে।
- সিঁড়ি দিয়ে উঠা বা নামার সময় উঁচু আওয়াজে কথা বলা এবং দৌড়াদৌড়ি বা লাফালাফি করা।
- অনুমতি ছাড়া রুমের দরজা ভেতরে বা বাইরে থেকে বন্ধ (লক) করে রাখা।
- মোবাইল ব্যবহার, গেমস বা কার্টুন ইত্যাদি বিষয়ে গল্প করা।
- সফটওয়্যার অফিসে ছাত্রদের প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ ও সেখানের কোন আসবাব ধরা বা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ।
বর্জনীয় কাজসমূহ
- গোসলের সময় বা অন্য যেকোন সময় হৈ-হুল্লোড় বা শোরগোল করা।
- রুমের ভেতরে বা বাইরে নোংরা করা।
- বিনা প্রয়োজনে লাইট, ফ্যান, এসি ইত্যাদি চালু করে রাখা।
- বিশ্রামের নির্ধারিত সময় ছাড়া বিশ্রামকক্ষে প্রবেশ করা। প্রয়োজন হলে শিক্ষকের কাছে বলে বিশ্রামকক্ষে যাওয়া।
- প্রতিষ্ঠানের ভেতরে অনুমোদিত খেলা ছাড়া সব খেলাধুলা বা কার্যকলাপ।
- রেহাল, কোরআন, স্কুলব্যাগ ও অন্যান্য আসবাবপত্র যেখানে-সেখানে রাখা।
- সিঁড়িতে বা জানালা দিয়ে বাইরে কোনকিছু ফেলা।