Skip to Content

ভর্তি প্রক্রিয়া ও নিয়মাবলী

আবেদন ফরম সংগ্রহ

ঢাকার বনশ্রী ই ব্লক, ৬নং রোড, জমজম মসজিদের পাশে অবস্থিত স্কুলের নিজস্ব অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

 ফরম জমার সময়সীমা

সংগৃহীত ফরম নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে। ফরম সংগ্রহের শেষ তারিখের পর তিন (৩) থেকে পাঁচ (৫) কার্যদিবসের মধ্যে বাবা/মা বা অভিভাবককে বিদ্যালয়ে এসে পূরণকৃত ফরম জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরমের সঙ্গে 

  • শিক্ষার্থীর দুই (২) কপি ছবি ও জন্ম সনদ 
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।

সাক্ষাৎকার

আবেদন ফরমের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীকে অভিভাবকসহ সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষা

প্রাথমিক সাক্ষাৎকারের পর শিক্ষার্থীকে লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি অনুমোদন

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে তার পূর্বের বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করতে হবে। (১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) 

ফি জমা

নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে অফিসে বা অনলাইনে ২০০ টাকা ফি জমা দিয়ে ভর্তি ফরম সম্পন্ন করতে হবে। ফি জমার পরে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হবে।