শিক্ষা কার্যক্রম
একাডেমিক কারিকুলাম
নীতিমালা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
পাঠ্য-পুস্তক
নিজস্ব + এনসিটিবি
শ্রেণিভিত্তিক পাঠদান পদ্ধতি
আমাদের প্রতিটি শ্রেণিতে পাঠদান পরিচালিত হয় শিক্ষার্থীর বয়স, মানসিক বিকাশ এবং আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের মূল লক্ষ্য হলো-শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখুক এবং শেখা যেন তাদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।
প্লে, নার্সারি, কেজি ও ১ম শ্রেণি
পাঠদানের মূল বৈশিষ্ট্য:
- খেলাধুলা ও বিনোদন: শিক্ষার্থীর মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি করতে পাঠদান করা হয় খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে।
- উৎসাহ ও প্রণোদনা: পুরস্কার ও প্রণোদনার মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহ উদ্দীপিত করা।
- ভাষা ও অংকের পরিচয়: প্রাথমিক পর্যায়ে অংক, বাংলা, ইংরেজি ও আরবি বর্ণমালার পরিচয়।
- শিক্ষা উপকরণ: ছবি, 2D ও 3D অবজেক্ট ব্যবহার করে বিষয়গুলো সহজে বোধগম্য করা।
- পড়াশোনার ধারা: পর্যায়ক্রমে শব্দ, বাক্য লেখা শেখানো এবং সাধারণ গাণিতিক সমস্যা সমাধান।।
- নৈতিক শিক্ষা: ইসলামিক গল্পের মাধ্যমে চরিত্র ও নৈতিকতার শিক্ষা।
- ভাষা দক্ষতা: স্পোকেন ইংলিশ এবং আরবি ভাষায় বিশেষ গুরুত্ব প্রদান।
২য় থেকে ৬ষ্ঠ শ্রেণি
অংশগ্রহণমূলক ও সমস্যা সমাধানমুখী পদ্ধতি:
- গ্রুপওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে।
- ক্লাস ওয়ার্কের উপর ভিত্তি করে হোমওয়ার্ক প্রদান এবং তার আদায় নিশ্চিত করা।
- শিক্ষার্থীদের নিজ থেকে প্রশ্ন-উত্তর তৈরি ও সমস্যা সমাধানের যোগ্যতা তৈরি করা।
- শিক্ষার্থীরা যেন দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং আখিরাতের জন্যও প্রস্তুত হয়।
- আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীরা শুধু একাডেমিকভাবে শক্তিশালী হবে না, বরং সৃজনশীল, আত্মনির্ভর, নৈতিক ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে।