যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয়
জ্ঞান, চরিত্র ও ঈমানের পরিচর্যায়—মানসম্মত একাডেমিক শিক্ষা, কুরআন শিক্ষা, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধে গড়ে উঠুক আগামী প্রজন্ম।
কেন ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স?
মানসম্মত শিক্ষা, ইসলামী আদর্শ ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে আমাদের বিশেষ আয়োজন।
শক্তিশালী নেতৃত্ব ও মানসম্মত শিক্ষা
- বুয়েটসহ নামকরা প্রতিষ্ঠান থেকে পাশকৃত এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় অভিজ্ঞ পরিচালকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত।
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা একাডেমিক পাঠদান।
- শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুনসংক্ষিপ্ত করুন
দ্বীনি পরিবেশ ও ইসলামী তারবিয়াত
- একাডেমিক শিক্ষার পাশাপাশি সঠিক ইসলামী তারবিয়াত।
- প্রতিদিন একাডেমিক ক্লাসের আগে ও পরে দুই ঘণ্টার ফ্রি কুরআন ক্লাস।
- কুরআন বুঝে পড়তে শেখার জন্য আরবি ভাষার বিশেষ ক্লাস।
- দ্বীনের উপর সঠিকভাবে চলার জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল (প্র্যাকটিক্যালসহ) আলাদা ক্লাস।
আরও পড়ুনসংক্ষিপ্ত করুন
আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশ
- কোলাহলমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ক্লাসরুম।
- মুখস্থনির্ভরশীলতা কমিয়ে বুঝে পড়ার অভ্যাস তৈরি করা।
আরও পড়ুনসংক্ষিপ্ত করুন
বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষা
- প্রযুক্তির ক্ষতিকর দিক বিবেচনায় রেখে বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক জ্ঞান প্রদান।
- ইংরেজি ও গণিতের উপর শক্তিশালী ভিত্তি গড়ে তোলা।
আরও পড়ুনসংক্ষিপ্ত করুন
সৃজনশীলতা ও শারীরিক বিকাশ
- শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটির স্বতন্ত্র ক্লাস।
- নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ।
- শুধু ভালো রেজাল্ট নয়, দ্বীন ও দুনিয়ার উভয় ক্ষেত্রেই সফল আদর্শ মানুষ তৈরি করা।
আরও পড়ুনসংক্ষিপ্ত করুন
ত্রিভাষিক দক্ষতা অর্জন
- বাংলা, ইংরেজি ও আরবি—এই তিনটি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব প্রদান।
- পাঠদান, অনুশীলন ও বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে ভাষাগত দক্ষতা, শুদ্ধ উচ্চারণ ও সাবলীল যোগাযোগে পারদর্শী করে তোলা।
আরও পড়ুনসংক্ষিপ্ত করুন
আমাদের একাডেমিক প্রোগ্রামসমূহ
শিশুর প্রাথমিক বিকাশ থেকে পূর্ণাঙ্গ শিক্ষাযাত্রা—বয়স ও প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত শিক্ষার আয়োজন।
প্রি প্লে
শিশুর আনন্দময় শিক্ষার প্রথম ধাপবিস্তারিত দেখুন ↗জুনিয়র সেকশন
প্লে থেকে পঞ্চম শ্রেণিবিস্তারিত দেখুন ↗ডে কেয়ার সুবিধাসহ প্রাইমারি সেকশন
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিবিস্তারিত দেখুন ↗আবাসিক ব্যবস্থাসহ মাধ্যমিক সেকশন
ষষ্ঠ থেকে দশম শ্রেণি / SSCবিস্তারিত দেখুন ↗সেমিস্টার পদ্ধতিতে ফ্রি হিফজ ক্লাস
কুরআন শিক্ষা ও মুখস্থের সুযোগবিস্তারিত দেখুন ↗এক নজরে আমাদের পূর্ণাঙ্গ শিক্ষাযাত্রা
শিক্ষার প্রতিটি ধাপের পরিচিতিবিস্তারিত দেখুন ↗
ভর্তি ২০২৭
ভর্তির আবেদন থেকে পরিচিতিমূলক কার্যক্রম পর্যন্ত প্রতিটি ধাপ সম্পর্কে জানুন।
০১. ভর্তির আবেদন
ভর্তি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় আবেদন তথ্য জমা দিন।
০২. শিক্ষার্থী মূল্যায়ন
প্রযোজ্য বয়স ও শ্রেণি অনুযায়ী শিক্ষার্থী মূল্যায়ন সম্পন্ন করুন।
০৩. অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে আলোচনা
শিক্ষার্থীর শিক্ষাগত লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে ভর্তি দলের সঙ্গে আলোচনা করুন।
০৪. ভর্তি নিশ্চিতকরণ
প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করুন।
০৫. পরিচিতিমূলক কার্যক্রম
বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত হোন।
প্রিন্সিপালের বার্তা

ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—শিক্ষা কখনোই শুধু তথ্য বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা হলো এমন এক আলোকিত শক্তি, যা মানুষকে জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি চরিত্রবান, নৈতিক এবং দায়িত্বশীল করে তোলে।
আজকের বিশ্ব প্রযুক্তিনির্ভর। প্রযুক্তি যেমন মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি এর অপব্যবহার মানুষের জীবন ধ্বংস করতেও সক্ষম। আমাদের অঙ্গীকার হলো—শিক্ষার্থীদের প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে বাঁচিয়ে, এর ইতিবাচক ও কল্যাণকর দিকগুলোর সঠিক ব্যবহার শেখানো। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা যেন সুন্দর মস্তিষ্ক, সৃজনশীল চিন্তা এবং দৃঢ় নৈতিকতা নিয়ে বড় হতে পারে।
আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা যারা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না; বরং তারা হবে ভালো মানুষ, দায়িত্বশীল নাগরিক এবং উত্তম মুসলিম। তারা দুনিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করবে আত্মবিশ্বাসের সাথে, আবার একই সাথে আখিরাতের জন্যও প্রস্তুতি নেবে। কেননা, আমরা বিশ্বাস করি—“আসল সফলতা হলো আখিরাতের সফলতা।”
আমরা আশা করি, আল্লাহর কৃপায় একদিন ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স দেশ-বিদেশে জ্ঞান, নৈতিকতা ও আদর্শের বাতিঘর হয়ে উঠবে এবং এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠবে এমন এক প্রজন্ম যারা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই সফল হবে।
প্র. মু. শাহাদত হোসেনপ্রধান পৃষ্ঠপোষক ও প্রিন্সিপাল · কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ডুয়েট
ইনজিনিয়াসের ভিডিওসমূহ
পাঠদান, সৃজনশীলতা, সহশিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের জীবনের নানা মুহূর্ত দেখুন।
গ্যালারি দেখুন ↗
▶আপনার সন্তানের শিক্ষাযাত্রা শুরু হোক ইনজিনিয়াসে
আধুনিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও চরিত্র গঠনের সমন্বয়ে একটি যত্নশীল শিক্ষাপরিবেশে আপনার সন্তানকে এগিয়ে নিন।
সংবাদ ও নোটিশ
বিদ্যালয়ের ঘোষণা, ভর্তি তথ্য, অনুষ্ঠান ও শিক্ষার্থীদের কার্যক্রম সম্পর্কে জানুন।